পদত্যাগের পর স্ত্রীসহ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে পারেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) দুপুর নাগাদ তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠাতে পারেন।
শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রস্তুতিপরিবারের বরাত দিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষার পর তার নিউরোকেন্দ্রিক জটিল রোগ ধরা পড়েছে বলে জানা গেছে।
পদত্যাগ করার পর স্ত্রীসহ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও ফোনালাপের গুঞ্জনচলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফর করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে তার ওই সফর এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে নানা স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়ে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিষয়টি জানার পর থেকেই রাজনৈতিক মহলে তাকে নিয়ে নানা সমীকরণ শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির মাধ্যমেই শপথ নিয়েছিল।
পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলেও সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি উঠেছিল। তবে এ বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সরকারের প্রতিক্রিয়ারাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি আপাতত নিছক গুঞ্জন বলেই মনে হচ্ছে; যদি বাস্তবে এমন কিছু ঘটে, তবে তা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










