বীরগঞ্জে শিক্ষা বৃত্তি: বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। তিনি নির্বাচিত উপকারভোগীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইউ








