রায়গঞ্জে প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তা পেলেন ৩৮৫ অসহায় মানুষ

ছবি: ডেসটিনি প্রতিবিদক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৩৮৫ জন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, "সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এ ধরনের মানবিক সহায়তা অসচ্ছল মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউ

মো. লিমন হোসেন (হৃদয়), রায়গঞ্জ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








