ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

ছবি: ডেসটিনি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তর প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জুলাই যুদ্ধের বীর শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক মো, মমিন উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
ইউ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







