শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকার্গো ভিলেজের পাশে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সংবাদ পৌঁছায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “আমাদের কাছে কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সেখানে বড় কোনো আগুনের অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশের একটি ময়লার স্তূপে ধোঁয়া উড়তে দেখা গেছে। বর্তমানে সেখানে দুটি ইউনিট কাজ করছে।”
প্রাথমিকভাবে এই ধোঁয়া সৃষ্টির কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হলে এবং সম্পূর্ণ প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









