আর্জেন্টিনা জিতলেই বাজবে সানাই: পরীমণির রহস্যময় নতুন ঘোষণা

ছবি: সংগৃহীত
খেলা চলছে মাঠের সবুজ ঘাসে, আর তার উত্তাপ এসে লেগেছে রূপালি পর্দার জনপ্রিয় নায়িকা পরীমণির হৃদয়ে। আমেরিকায় চলছে বিশ্বকাপ ২০২৬ এর রোমাঞ্চকর আবহে আর্জেন্টিনা ফুটবল দলের এই কট্টর সমর্থক হঠাৎ করেই ছুড়ে দিয়েছেন এক বিস্ফোরক ও রহস্যঘেরা ঘোষণা—প্রিয় দল কাপ জিতলেই নাকি তিনি আবার বসবেন বিয়ের পিঁড়িতে।
বুধবার (১৫ জুলাই) মাঝরাতে নিজের ফেসবুক দেওয়ালে এক লাইনের এক রহস্যময় বার্তা লেখেন পরীমণি: “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল।”
পোস্টের শেষে জুড়ে দেওয়া কিছু ইমোজি যেন সেই রহস্যকে আরও ঘনীভূত করেছে। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ঝড় তোলা এই পোস্টে মাত্র ২০ মিনিটে জমা পড়ে ৪২ হাজারেরও বেশি রিঅ্যাকশন! কিন্তু অদ্ভুত এক নীরবতা বজায় রাখতে পরীমণি নিজের মন্তব্যঘরটি সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন। ফলে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন—এটি শুধুই কি নিছক উন্মাদনা, নাকি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত?
ব্যক্তিগত জীবনের বসন্ত আর ঝড়ের মুখোমুখি পরীমণি এর আগেও বহুবার হয়েছেন। কাজিন ইসমাইল হোসেন, ফুটবলার সৌরভ, সাংবাদিক তামিম হাসান, কিংবা নির্মাতা কামরুজ্জামান রনি—তার জীবনের বিভিন্ন অধ্যায়ে এসেছে নানা বাঁক। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজের সাথে গাঁটছড়া বাঁধার পর ২০২৩-এর সেপ্টেম্বরে সেই সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে।
বর্তমানে দুই সন্তান পুণ্য আর প্রিয়মকে নিয়ে একলা মায়ের এক সম্পূর্ণ জগৎ তার। সিনেমা আর ওটিটির ব্যস্ততার মাঝে হঠাৎ পরীমণির এই 'বিয়ের শর্ত' ভক্তদের মাঝে নতুন এক কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, মেসির হাতে কাপ উঠলে পরীমণির জীবনে সত্যিই নতুন কোনো রাজপুত্রের আগমন ঘটে কি না!
ইউ

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.











