নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় নবগঠিত নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের প্রথম মাসিক সভা ক্লাবের নবনির্মিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই)নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের প্রথম মাসিক সভা ক্লাবের নবনির্মিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল চোকদার। এতে ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক শফিউল মঞ্জুর ফরিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি।
সাংবাদিকদের সত্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও সুশাসন প্রতিষ্ঠায় গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা নগরকান্দা রিপোর্টার্স ক্লাবকে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউ

রাসেল তালুকদার,নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










