হালদা থেকে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ
চট্টগ্রাম ব্যুরো|সারাদেশ
২২ জুলাই ২০২৬, ১০:২৬ PM

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রামের প্রকৃৃত্তি ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত নদীর খলিফারগোনা থেকে ছিপাতলী এলাকা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৬টি চরগেরা জাল, ১টি ভাসা জাল ও ২টি বড়শি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, হালদার সমৃদ্ধ মৎস্য সম্পদ এবং অনন্য জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











