সিরাজগঞ্জের রায়গঞ্জ চান্দাইকোনা ইউপির দেওভোগের মোজাফফরপুর( মজুপুর) এলাকায় এম আর দাখিল মাদ্রাসায় শিক্ষক অভিভাবকের হাতাহাতির ঘটনায় অভিভাবক আহত।

বুধবার (১৫ জুলাই)সিরাজগঞ্জের রায়গঞ্জ চান্দাইকোনা ইউপির দেওভোগের মোজাফফরপুর এম আর দাখিল মাদ্রাসায় শিক্ষক অভিভাবকের হাতাহাতির ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, দুপুরে অত্র মাদ্রাসার ইংরেজির শিক্ষক মাসুদ রানা খানের সাথে বজলার রহমান খানের (সূর্য) হাতাহাতি ও চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটেছে।

এতে অভিভাবকের মুখমণ্ডল ও শরীরে ব্যাপক আঘাত প্রাপ্ত হলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনা বিবরণে জানা যায়,৭ম শ্রেণীতে পড়ুয়া জিহাদের ধাক্কায় গ্লাসের পানি শিক্ষক মাসুদ রানার গাঁয়ের উপর পড়ে যায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্র জিহাদকে বেধড়ক মারপিট করে। ছাত্র বাড়ি গিয়ে তার বাবা শরিফুল ইসলামকে মাদ্রাসায় ডেকে আনে। অভিভাবকের পরিচিত বজলার রহমান খান( সূর্ঘ) মাদ্রাসায় এসে শিক্ষক মাসুদ রানাকে হুমকি ধামকির এক পযার্য়ে হাতাহাতি ও চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটে। পরে উত্তেজিত ছাত্র জনতা শিক্ষক মাসুদ রানার অপ্রসারণ চায়।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আনোয়ার হোসাইনকে প্রশ্ন করা হলে জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না।

এ বিষয়ে রায়গঞ্জে সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষক কর্তৃক অভিভাবকের মারপিটে ঘটনা এখন পর্যন্ত জানি না। তবে ঘটনা জানার চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউ