অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি

ছবি: সংগৃহীত
আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে খুব দ্রুত এ বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ জানান, কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য তৎপর রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণের জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হবে।
বর্তমানে সিটি কর্পোরেশন পর্যায়ের কার্যক্রম প্রশাসকদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার আভাস দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজনকে কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তারা।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






