নোয়াখালীর সেনবাগে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

ছবি: ডেসনিটি প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে কৃষি প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারকেল চারা এবং বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের মাঝে উন্নতমানের আমন ধানের বীজ ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি এবং নারকেল চারা বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষিকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি কৃষকদের হাতে বিনামূল্যে আমন ধানের বীজ, নারকেল চারা এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
ইউ

মোঃহাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






