ব্রাজিলের বিদায়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী তটিনীর

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশ হয়েছেন কোটি কোটি সমর্থক। প্রিয় দলের এই বিদায়ে ব্যথিত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও।
সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি প্রিয় দলের প্রতি নিজের অটুট ভালোবাসার কথা জানিয়েছেন।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লিখেছেন, “দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব”।
পোস্ট করা ছবিতে তটিনীকে এক হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা গেছে, যা প্রিয় দলের বিদায়ের বেদনাকেই ফুটিয়ে তুলেছে। এছাড়া মন্তব্যের ঘরে কান্নার ইমোজি দিয়ে তিনি নিজের হতাশার কথা প্রকাশ করেছেন।
তটিনীর এই পোস্টের পর ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন সমর্থক লিখেছেন, “যারা ব্রাজিল সাপোর্টার, তারা জীবনেও অন্য দলে যাবে না। জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল”। অন্য একজন মন্তব্য করেছেন, “আমরা ম্যাচ হেরেছি, তাতে কোনো দুঃখ নেই। আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে পেরেছে, এটাতেই আমরা খুশি”।
উল্লেখ্য, শুধুমাত্র তটিনী নন, ব্রাজিলের বিদায়ের পর দেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হতাশা এবং প্রিয় দলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। জয়-পরাজয় যাই হোক না কেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা যে অটুট, তটিনীর এই বার্তাটি যেন সব ব্রাজিল সমর্থকদের মনের কথাই প্রকাশ করেছে।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






