কুড়িগ্রামের চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে ‘কেয়ারগিভিং: সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় থানাহাট ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংযোগ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক, প্রতিবেদক ও উপস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হৃদয় মিয়া এবং গীতা পাঠ করেন গৌতম চন্দ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা এবং সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি। এছাড়াও বক্তব্য রাখেন সংযোগ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অ্যাডমিন নুর আলম নাহিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তুলে ধরেন সংযোগ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা টিমের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ও অনুষ্ঠানের সভাপতি রবিউল ইসলাম। পরে সংযোগ ফাউন্ডেশনের লিড ট্রেইনার পায়েল রানি কেয়ারগিভিং পেশার গুরুত্ব, সম্ভাবনা এবং দেশ-বিদেশে এ খাতে ক্যারিয়ার গড়ার বিভিন্ন সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ সময় তিনি কেয়ারগিভিং ক্যারিয়ার বিষয়ে একটি সচিত্র প্রেজেন্টেশনও উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত তরুণ-তরুণীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মিনহাজুল ইসলাম সীমান্ত।

ইউ