মানবিকতার উজ্জ্বল উদাহরণরাজশাহীতে মা পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা ছবি: ডেসটিনি প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে ছোট শিশুকে নিয়ে বিপাকে পড়া এক মায়ের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।
জানা যায়, বাসায় শিশুটিকে দেখাশোনার মতো কেউ না থাকায় কয়েক বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়েই পরীক্ষাকেন্দ্রে আসেন ওই নারী পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শুরুর ঠিক আগে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান।
বিষয়টি ইউএনও উম্মে হাবিবা ফারজানার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। মানবিক বিবেচনায় তিনি নিজেই শিশুটিকে কোলে তুলে নেন এবং পুরো পরীক্ষা চলাকালীন সময় পরম যত্নে শিশুটির দেখাশোনা করেন। এতে পরীক্ষার্থী মা কোনো মানসিক চাপ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
মঙ্গলবার দুর্গাপুর উপজেলায় অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের নিয়োগ পরীক্ষায় ইউএনওর এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের ব্যাপক প্রশংসা কুড়ায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক আচরণই একজন আদর্শ প্রশাসনিক কর্মকর্তার প্রকৃত পরিচয় বহন করে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি শুধু সন্তানের দেখাশোনার অভাবে পরীক্ষায় অংশ নিতে না পারেন, তবে তা অত্যন্ত দুঃখজনক। সেই ভাবনা থেকেই আমি শিশুটির দায়িত্ব নিয়েছিলাম। এটি আমার দায়িত্ববোধেরই একটি অংশ।”
ইউ

মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






