নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা দমন, ডাকাতি, চোরাচালান, ছিনতাই প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি জমিজমা সংক্রান্ত সমস্যা, পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফারহানা নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। সভায় উপস্থিত অতিথিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
ইউ

আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







