চট্টগ্রামে ভয়েস হান্ট সিজন ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
পেশাদার যন্ত্রশিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন- ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রোববার ( ৫ জুলাই) বিকেল ৪ টায় সংগঠনের কার্যালয় চট্টগ্রাম সদরঘাট মেট্রোপ্লাজায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার প্রস্তুতি কমিটির আহবায়ক এস এম শাহজাহান। সদস্য সচিব রুবেল বড়ুয়ার পরিচালনায় এসময় সংগঠনের সভাপতি হিল্লোল রায়, সাবেক সভাপতি মনোজ সরকার ও লায়ন প্রবীর দত্ত সাজু, অর্থ সম্পাদক পিযুয সেন, ভয়েস হান্ট সিজন - ৩ প্রতিযোগিতা প্রস্তুতি কমিটির সদস্য ঝুলন দত্ত সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ জুলাই শনিবার সকাল ৯ টা হতে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট এ ভয়েস হান্ট সিজন - ৩ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উই

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






