রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
সোমবার(২৭ জুলাই) ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুরের কচুরিপানার নিচ থেকে বস্তা বন্দি ও অর্ধ গলিত এ গৃহবধুর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উক্ত গ্রামের ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুরের কচুরিপানার নিচ থেকে বস্তা বন্দি ও অর্ধ গলিত এ গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহত নার্গিস বেগম উপজেলার মরার পাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।
এদিকে এ লাশ উদ্ধারের ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশি রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর কারণ উদঘাটনে জোর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইউ