২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের নতুন সম্ভাবনার হিসাব দিলো ‘অপটা’

ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াই শেষ। নকআউট পর্বের নাটকীয়তা কাটিয়ে এখন টুর্নামেন্টে টিকে আছে সেরা ১৬টি দল। এই উত্তেজনার মুহূর্তে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে শিরোপা জয়ের নতুন সম্ভাবনার হিসাব প্রকাশ করেছে। অপটার এই পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে গতবারের ফাইনালিস্ট ফ্রান্স।
শিরোপা জয়ের দৌড়ে শীর্ষে যারা
অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ২৮.৮৯ শতাংশ সম্ভাবনা নিয়ে সবার উপরে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের সম্ভাবনা ১৬.৩২ শতাংশ। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে স্পেন (১২.৯৬%) এবং ব্রাজিল (৯.১১%)। এছাড়া ইংল্যান্ডের সম্ভাবনা রয়েছে ৮.১৪ শতাংশ।
শেষ ষোলোয় ফেভারিট কারা?
রাউন্ড অব ১৬-এর ম্যাচেও দলগুলোর শক্তির বিচারে এগিয়ে আছে শীর্ষ দলগুলো। অপটার তথ্যমতে:
প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৮৬.৬২ শতাংশ।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৯.৭২ শতাংশ।
মরক্কো (৬৭.০১%), ব্রাজিল (৬৫.৫৫%) ও স্পেনও (৬২.১৬%) নিজ নিজ ম্যাচে এগিয়ে আছে।
উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনা অল্পের জন্য বিদায় এড়িয়েছে। তবুও কঠিন সেই পরীক্ষার পর মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা আগের চেয়ে সামান্য বেড়েছে বলে জানিয়েছে অপটা।
অপটার সুপারকম্পিউটারের শীর্ষ ১০ সম্ভাবনা:
১ ফ্রান্স ২৮.৮৯% ২ আর্জেন্টিনা১৬.৩২% ৩ স্পেন১২.৯৬% ৪ ব্রাজিল৯.১১% ৫ ইংল্যান্ড৮.১৪%
৬ পর্তুগাল৫.০০% ৭ কলম্বিয়া৩.৩৮% ৮ মরক্কো৩.২১% ৯ নরওয়ে২.৮৬% ১০ মেক্সিকো২.৬৮%
স্বাগতিক দেশগুলোর মধ্যে মেক্সিকোর সম্ভাবনা ২.৬৮ শতাংশ, যুক্তরাষ্ট্রের ২.০৬ শতাংশ এবং কানাডার ০.৫১ শতাংশ। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে অপটার এই গাণিতিক হিসাব কতটা সত্যি প্রমাণিত হয়।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।





