দশমিনায় ইয়াবাসহ যুবক আটক

মাদকসহ আটক জাকির শিকদার ছবি: প্রতিবেদক
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ৩ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জাকির শিকদার (৩৭) উপজেলার ৩ নম্বর ওয়ার্ড এলাকার খলিল শিকদারের ছেলে।
পুলিশ সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাকির শিকদারকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জাকির শিকদারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউ

মোঃ আবু বক্কার সিদ্দিক,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






