সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ইস্যুতথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক পদক্ষেপ নেবে

ছবি: সংগৃহীত
জামায়াত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের বিষয়ে গভীর নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা দলের কেন্দ্রীয় দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজের দেওয়া বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। জামায়াত জানিয়েছে, প্রকাশিত এসব তথ্য ও বক্তব্যসহ পুরো ঘটনার পেছনের সত্যতা যাচাইয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার প্রেক্ষাপট উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পর এমপি গাজী নজরুল ইসলাম নিজে এবং তাঁর পরিবার ও আত্মীয়দের পক্ষ থেকে ভিডিওর বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা ও বক্তব্য গণমাধ্যমে তুলে ধরা হয়।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










