ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ছবি: সংগৃহীত
ইরানকে বিভিন্ন উপায়ে রাশিয়া ও চীন সহায়তা করছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সম্প্রতি সিনেটের অপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে আইনপ্রণেতাদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শুনানিতে রাশিয়া ও চীন তেহরানকে কোনো সহায়তা করছে কি না—এমন এক প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেন, দেশ দুটির সঙ্গে ইরানের এক ধরনের 'শত্রুতামূলক জোটের সম্পৃক্ততা' রয়েছে এবং তারা ইরানকে নানাভাবে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, রাশিয়া ও চীন বিভিন্ন পর্যায়ে ইরানের বর্তমান কার্যক্রমের কিছু বিষয়কে পরোক্ষভাবে সচল রাখতে বা সক্ষম করে তুলতে ভূমিকা রাখছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটনের নিজস্ব কৌশল রয়েছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ধরনের তৎপরতা রোধ করতে যুক্তরাষ্ট্রের হাতে বহু উপায় রয়েছে, যার বেশ কিছু কৌশল গোপনীয় রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বৈশ্বিক পরাশক্তিগুলোর এই ধরনের অবস্থান ও মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










