ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকির উল্লাহ, সাবেক যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন খান হিরা, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি জুলমতসহ বিভিন্ন জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি তা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

জেএস