হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক

ছবি: সংগৃহীত
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬”-এ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৬ পর্যন্ত ঢাকার শের-ই-বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে স্পন্সরশিপের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুশফিকুর রহমান হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার-এর নিকট কো-স্পন্সরের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও হজ্জ ও ওমরাহ প্রত্যাশীদের সেবা ও প্রয়োজনীয় তথ্য প্রদান এবং সার্বিক প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের এই অংশগ্রহণ মেলার সার্বিক সাফল্য এবং ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং সেবাকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










