কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু। পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়ায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়ায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার বলদিপাড়া এলাকার আবু সামাদের ছেলে আবু সাঈদ (৭১) দুপুরে ঘরে খেতে বসেন। ঝর-বৃষ্টির কারনে প্রতিবেশি মোকছেদুর রহমানের বাড়ির বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে সকলের অগোচরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পরে। বিষয়টি কারো নজরে আসেনি।

এদিকে স্বামীকে খেতে দিয়ে স্ত্রী রাবেয়া বেগম (৬০) টিউবওয়েলে পানি আনতে যান। রাবেয়া বেগম যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পরতে থাকা অবস্থায় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্বামী সাঈদ স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে স্ত্রীর শরীরে স্পর্শ করলে উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।

আবু সাঈদ ও রাবেয়া বেগম দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। এদিকে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ বাড়ির বেড়ার সাথে যুক্ত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

ঝর-বৃষ্টির পর বাড়িতে থাকা বিদ্যুতের তাড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা বিচ্ছিন্ন হয়ে পড়লে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তা মেরামত করানো উচিৎ। এ ধরনের ছোট ভুলের জন্য প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউ