পেনাল্টি নিয়ে মেসির ওপর আস্থা অটুট কোচ স্কালোনির

ছবি: সংগৃহীত
চলতি বিশ্বকাপে পেনাল্টি নিয়ে কিছুটা ব্যর্থতার পরিচয় দিলেও আর্জেন্টিনার হয়ে পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে লিওনেল মেসিকেই প্রধান্য দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করলেও দলের প্রাণভোমরার ওপরই পূর্ণ আস্থা রেখেছেন আর্জেন্টাইন কোচ।
মেসির ওপর স্কালোনির পূর্ণ আস্থা
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট জানান যে, মেসি যদি পেনাল্টি নিতে চান, তবে তিনিই তা নেবেন। স্কালোনি বলেন, "প্রথম কথা হলো, লিও যদি চায় তবে সেই পেনাল্টি নেবে। আমাদের দলে পেনাল্টি নেওয়ার মতো আরও খেলোয়াড় আছে, কিন্তু ও যদি নিতে চায়, তবে ওই নেবে"।
পরিসংখ্যান ও বর্তমান ফর্ম
চলতি বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ৪১০ মিনিট খেলে ১৫টি সুযোগ তৈরি করেছেন এবং তার ঝুলিতে রয়েছে ৮টি গোল ও একটি অ্যাসিস্ট।
তবে পেনাল্টির ক্ষেত্রে তিনি কিছুটা ছন্দে নেই; চলতি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন এবং ২০২২ সাল থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে শেষ ৭টি পেনাল্টির মধ্যে কেবল ৪টিতে গোল করতে পেরেছেন।
এত পরিসংখ্যান ও সমালোচনার মুখেও কোচ স্কালোনি মেসির শারীরিক সক্ষমতা ও কার্যকারিতার ওপরই ভরসা রাখছেন।
মেসির খেলার স্বাধীনতা
স্কালোনি আরও জানান, মেসি মাঠে তার পজিশন পরিবর্তনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করেন। তিনি বলেন, "মাঠে সুবিধাজনক জায়গা তৈরি করতে মেসির যেকোনোও পজিশনে যাওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে"। এমনকি ৩৯ বছর বয়সেও মেসির খেলার ধরন এবং কার্যকারিতা আগের মতোই দুর্দান্ত বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। স্কালোনির মতে, "লিও সবসময় যতটা দৌড়ায়, এখনও প্রায় ততটাই দৌড়াচ্ছে। পার্থক্যটা হলো, এখন ও যা কিছু করে তার সবই অনেক বেশি কার্যকরী ও ফলদায়ক"।
মেসি যতদিন খেলতে চাইবেন, ততদিন তিনি সেরা থাকবেন—এমনটাই বিশ্বাস করেন কোচ লিওনেল স্কালোনি।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.







