আতিফ আসলামের ঢাকা আগমন আজ, শুক্রবার মাতাবেন পূর্বাচল মঞ্চ

ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের সুরের মূর্ছনায় ভাসাতে ঢাকায় পা রাখছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
বুধবার (২২ জুলাই) তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। আগামী শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট— যার শিরোনাম ‘মেইন স্টেজ শো, ফিচারিং আতিফ আসলাম’।
সব প্রস্তুতি সম্পন্ন, গুজব নিয়ে কঠোর বার্তা
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকর্পোরেশন’ নিশ্চিত করেছে যে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমতি, প্রশাসনিক ছাড়পত্র এবং ভেন্যুর প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়া সংক্রান্ত কিছু গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সংবাদ সম্মেলনে আয়োজকরা দ্ব্যর্থহীন ভাষায় জানান, ওই সমস্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ২৪ জুলাই নির্দিষ্ট সময়ে মঞ্চে উঠবেন এই তারকা।
মঞ্চ মাতাবে যারা
বহু প্রতীক্ষিত এই আয়োজনে শুধু আতিফ আসলাম একা নন, সুরের এই মেগা উৎসবে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে কনসার্টটি হওয়ার কথা থাকলেও কিছু অনিবার্য কারণে তা স্থগিত হয়েছিল। তবে এবার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ঢাকার শ্রোতারা পেতে চলেছেন বছরের অন্যতম বড় একটি musicalnight বা সংগীত উৎসবের অভিজ্ঞতা।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.










