জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলাপ্রতিহত করার দাবি সেন্টকমের

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সরাসরি ইরান থেকে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণার পর এটিই মার্কিন বাহিনীর ওপর প্রথম প্রত্যক্ষ হামলার ঘটনা।
হামলার বিবরণ ও সেন্টকমের প্রতিক্রিয়ামার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) এই আকস্মিক হামলা চালানো হয়।
তবে সেন্টকমের দাবি, তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ছোড়া সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
আইআরজিসির হুশিয়ারি প্রাথমিকভাবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও, পরবর্তীতে আইআরজিসি এক বিবৃতিতে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে। সেই সঙ্গে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তারা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা সামরিক তৎপরতা অব্যাহত রাখে, তবে তেহরানের পক্ষ থেকেও এই ‘প্রতিরোধ’ ও পাল্টা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.











