খামেনির শেষ বিদায়: তেহরানে কোটি মানুষের ঢল, যোগ দিয়েছেন শতাধিক দেশের প্রতিনিধি

ছবি: সংগৃহীত
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে রাজধানী তেহরানে শোকাতুর মানুষের ঢল নেমেছে। শোকসভায় ১০ মিলিয়নেরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় এই শেষ বিদায়ের আয়োজন করা হয়।
একদিকে খামেনির বিদায় অনুষ্ঠান ঘিরে শোকের আবহ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাত বন্ধে কাঠামোগত চুক্তি সই হলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১২ হাজার ১৯৯ জন মানুষ।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






