চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী

ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ৫৭৬ জন ভোটারের মধ্যে মোট ৪৮০ জন ভোট প্রদান করেন, যার মধ্যে ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি বাতিল বলে গণ্য হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী: সভাপতি: ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক: ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি প্রাঙ্গণ ছিল অত্যন্ত সরগরম। নির্বাচনে ‘আরমান–মুক্তি পরিষদ’ এবং ‘শিবা শানু–জয় চৌধুরী পরিষদ’—এই দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রার্থীদের প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মধ্য দিয়ে পুরো চলচ্চিত্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






