তিনদিন ব্যাপী গফরগাঁওয়ে ফলদ ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পশু হাসপাতাল রোডে গফরগাঁও অক্সফোর্ড একাডেমির উদ্যোগে তিনদিন ব্যাপী এক বর্ণাঢ্য ফলদ ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও অক্সফোর্ড একাডেমি জাঁকজমকপূর্ণ পরিবেশে তাদের নিজস্ব ক্যাপাসে গত ২৪-২৬ জুলাই ফলদ ও বৃক্ষ মেলার আয়োজন করে। যা আশপাশের এলাকায় ব্যাপক সারা ফেলেছে।
কমলমতি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমের আওতায় এমন সুন্দর আনন্দঘন মেলা শিশু- কিশোরদের মেধা বিকাশে ভূমিকা রাখবে বলে সচেতন অভিভাবক মহল মনে করে।
বৃক্ষ মেলায় রাজনৈতিক, সমাজসচেতন অভিভাবক, সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ছাত্র /ছাত্রী, শিক্ষক ও আয়োজকদের সাধুবাদ জানান।
মেলায় বৃক্ষ, ফল, বিভিন্ন ধরনের খাবার, পিঠা, খেলনা, কসমেটিক, মাটির তৈজসপত্র সহ মোট ১৮টি স্টল অংশ নেন।
বিএনপি নেতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন মেলা পরিদর্শন করে বলেন, এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ, আশা করি এই আয়োজন থেকে ছাত্র/ ছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে।
যুবদলের আরেক নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক আজিজ মেলা প্রাঙ্গণে এসে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বলেন, এত সুন্দর ও শিক্ষণীয় মেলা আয়োজনের জন্য।
অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ বাহার বলেন, প্রতি বছরের মতো এই বছরও আমাদের মেলা অনুষ্ঠিত হচ্ছে এলাকাবাসীর ব্যাপক সারা পাচ্ছি।
ইউ

কে. এম. নাজমুল হুদা,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









