কাপ্তাইয়ে দুর্যোগকবলিতদের মাঝে খাদ্য বিতরণ

পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদসামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবক দল ছবি: ডেসটিনি প্রতিনিধি
ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার ( ৮ জুলাই) ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন। এসময় চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ৩ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন।
ইউ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









