আদিতমারীতে অস্বচ্ছ ও দক্ষ নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

ছবি: প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারীতে অস্বচ্ছ ও দক্ষ নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এমপি।
শনিবার (৪ জুলাই) আদিতমারী উপজেলার পরিষদের হল রুমে বিকাল ৩টায় এই সামগ্রী বিতরণ করেন ।
অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন, পক্ষাঘাতগ্রস্থ ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কাউট বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি।
উক্ত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আদিতমারী উপজেলা নিবার্হী অফিসার গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুস সাকিব সজীব , উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ গোলাপ মিয়া, আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধি

মোঃ গোলাপ মিয়া, আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.






