জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভায় প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভা শুরু হয়। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এই সভার আয়োজন করে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ধারাবাহিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। এই সমাপনী দিনে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






