প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, নিহত ১৩

ছবি: এআই জেনারেটেড
জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে বহু মানুষ আহত ও নিখোঁজ হন। প্রধানমন্ত্রী জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ও একটি কাগজ কারখানার বিশাল চিমনি ধসে পড়ে, এতে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরিস্থিতি মোকাবিলায় কুমামোতো ও পাশের নাগাসাকি প্রিফেকচারে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











