কুড়িগ্রামের উলিপুরে পরীক্ষার্থীদের মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছেন উপজেলা ছাত্রদল

উলিপুরে এইসএসসি ও সমমান পরিক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা ছবি: প্রতিবেদক
কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি ও সমমান এবং বি এম পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা ছাত্রদল। তীব্র গরম ও খরতাপের মধ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীর মাঝে সুপেয় পানি, স্যালাইন ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) সকালে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ গেটে এইসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে তীব্র গরম ও খরতাপের মধ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীর মাঝে সুপেয় পানি, স্যালাইন ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থেকে সহযোগিতা করেন।
এছাড়া গত বৃহস্পতিবার পরিক্ষার প্রথম দিনে উলিপুর সরকারি ডিগ্রি কলেজ গেটেও পানি স্যালাইন সহ পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। এইসএসসি ও সমমান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
তীব্র গরম, অতিরিক্ত তাপপ্রবাহ এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম রুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান লিখন, রমজান আলী কবির, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান মারুফ সহ আরও অনেক নেতাকর্মী।
এসময় তারা বলেন, শিক্ষা, ঐক্য, প্রগতি সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই ছাত্রদলের মূল আদর্শ। যেকোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তৃষ্ণা মেটাতে এই সুপেয় পানি ও স্যালাইন উপহার দেওয়া হয়েছে।
এছাড়া চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় উলিপুরেও এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এবারে উপজেলায় এইসএসসি, আলিম ও বি এম পরীক্ষার জন্য কেন্দ্র রয়েছে ৭টি। কেন্দ্র গুলোতে ২হাজার ৪'শ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ হাজার ৩'শ ৩৬ জন।
ইউ

আবুল কালাম আজাদ,উলিপুর,কুড়িগ্রাম
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






