পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জুলাই (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিএসএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.ফার্ম এবং বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রামে যারা চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন, তাদের ক্লাস ১৫ জুলাই থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত হয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ক্যাম্পাসে পদার্পণ করতে যাওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেএস