সংবাদটি সরানো হতে পারে, অথবা লিঙ্কটি ভুল হতে পারে। অনুগ্রহ করে URL টি পরীক্ষা করুন অথবা আমাদের অন্যান্য সাম্প্রতিক সংবাদগুলি দেখুন।
বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই মহারণ ঘিরে ফুটবল বিশ্বে উত্তাপ বাড়ছে। এরই মধ্যে ইংল্যান্ডের সাবেক তারকা জো কোলের এক মন্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ দেওয়ার হুংকার দিয়েছেন এই সাবেক চেলসি মিডফিল্ডার। ‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’: জো কোল নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে গ্যারি লিনেকার ও অ্যালান শিয়ারারদের সামনে মেসিকে থামানোর কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে কোল বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ।’ কোলের এই মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে সতর্ক করে বলেন, সেমিফাইনালে মেসি যদি জ্বলে ওঠেন, তবে এই মন্তব্যই তার জন্য অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু কোল তাতে থমকে না গিয়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, ইংল্যান্ডই ফাইনালে উঠবে।
আজ ১৩ জুলাই। ফুটবল ইতিহাসের পাতায় এটি কোনো সাধারণ দিন নয়, বরং আজকের দিনেই জন্ম হয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া মহোৎসব—'ফিফা বিশ্বকাপ'-এর। ১৯৩০ সালের এই দিনে উরুগুয়ের মাটিতে প্রথমবারের মতো গড়িয়েছিল বিশ্বকাপের বল। ১৩টি দেশ, তিনটি স্টেডিয়াম আর এক দেশ নিয়ে শুরু হওয়া সেই ছোট্ট টুর্নামেন্ট আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের উন্মাদনার কেন্দ্রে পরিণত হয়েছে। ঐতিহাসিক সূচনালগ্ন ফিফা সভাপতি জুলে রিমের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৩০ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় বিশ্বকাপের আসর। স্বাগতিক উরুগুয়ের স্বাধীনতার শতবর্ষ উদযাপন এবং অলিম্পিকে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আয়োজক হিসেবে তাদের বেছে নেওয়া হয়। তবে সমুদ্রপথে দীর্ঘ ভ্রমণ, অর্থনৈতিক মন্দা ও ক্লাবের ব্যস্ততার কারণে ইউরোপের অনেক দেশ অংশগ্রহণ থেকে বিরত ছিল। শেষ পর্যন্ত ইউরোপের মাত্র চারটি দল—ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া ও যুগোস্লাভিয়া—সহ মোট ১৩টি দেশ এই ঐতিহাসিক টুর্নামেন্টে অংশ নেয়।
বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পাওয়ার হাউস ইংল্যান্ড এবং কৌশলী দল আর্জেন্টিনা। দুই দল ভিন্ন ভিন্ন দর্শনে টুর্নামেন্টের শেষ চারে উঠলেও, এই ম্যাচটি কেবল তারকাদের লড়াই নয়, বরং হতে যাচ্ছে ট্যাকটিক্যাল বা কৌশলগত বুদ্ধিমত্তার এক অগ্নিপরীক্ষা। ইংল্যান্ডের শক্তির জায়গা ও বেলিংহাম-কেইন ফ্যাক্টর টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড খুব বেশি বল দখলে রাখার চেয়ে দ্রুত প্রতিপক্ষের ডি-বক্সে পৌঁছে যাওয়ার ওপর জোর দিচ্ছে। তাদের খেলায় জুড বেলিংহাম ও হ্যারি কেইনের রসায়ন সবচেয়ে বিপজ্জনক। বেলিংহাম একজন 'গেম-চেইঞ্জার' হিসেবে গভীর থেকে খেলা তৈরি করছেন এবং সঠিক সময়ে বক্সে ঢুকে পড়ছেন। অন্যদিকে, হ্যারি কেইন এখন কেবল গোলদাতা নন, বরং নিচে নেমে এসে মিডফিল্ডারদের সাথে সংযোগ স্থাপন করে সাকা বা বেলিংহামের জন্য জায়গা তৈরি করে দিচ্ছেন। এছাড়া ডেক্লান রাইসের নিখুঁত সেট পিস এবং উইং দিয়ে বুকায়ো সাকা ও অ্যান্থনি গর্ডনের ড্রিবলিং আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন। ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ৪৪ বছর বয়সী ইভান বার্টন কনকাকাফ অঞ্চলের অন্যতম পরিচিত রেফারি। নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে অভিষেকের পর এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এবং ফ্রান্স-স্পেনের মধ্যকার সেমিফাইনালটি হতে যাচ্ছে তার চতুর্থ অ্যাসাইনমেন্ট।
দুই দিনের অতিভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লালমনিরহাটের পাঁচটি উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। গত জুন ও জুলাই মাসের শুরুতে দুই দফা বন্যার পর এটি চলতি মৌসুমে তিস্তায় তৃতীয় দফার বন্যা পরিস্থিতি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আইনের মুখোমুখি হয়ে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভারত বা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন, আইন অনুযায়ী তাকে অবশ্যই জেলে যেতে হবে।’
নবম জাতীয় পে-স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ কর্মসূচির আওতায় অন্যান্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয়েছে।’
দেশের স্বাস্থ্যসেবা খাতের জনবল সংকট কাটাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোতে বিদ্যমান জনবল সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নয়জন সম্পাদক আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে বিদায় নিয়েছেন। এই নয়জনের তালিকায় রয়েছেন ডাকসুর ভিপি এবং সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সহকারী প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী।
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ৫৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। দুর্গত এলাকার চিত্রমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই দুর্যোগে আক্রান্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা প্লাবিত হয়েছে। বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সব মিলিয়ে এই জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। নিহত ও আহতের জেলাভিত্তিক পরিসংখ্যানদুর্যোগে প্রাণহানির দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কক্সবাজার। বিস্তারিত চিত্র নিচে দেওয়া হলো: কক্সবাজার: ৩১ জন নিহত, ২৪ জন আহত।