এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২৯ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিসিএস পরীক্ষাতেও নিজ ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম-সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধানের নেতৃত্ব দেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এইচএমজে

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






