ঝালকাঠির কাঠালিয়াবিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতা মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাঠালিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. শহীদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল রহমান আকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তাঁকে বিএনপির কেউ নন বলে দাবি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বললে তারা এটিকে জালাল রহমান আকনের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন এবং এর সঙ্গে উপজেলা বিএনপির কোনো সাংগঠনিক অবস্থানের সম্পর্ক নেই বলে জানান।
শহীদুল ইসলাম দাবি করেন, তাঁর মরহুম পিতা আদম আলী হাওলাদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গ্রাম সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সে সময় জিয়াউর রহমানের হাত থেকে ঢাকায় গিয়ে পুরস্কার গ্রহণ করেন। তিনি নিজেও দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এছাড়া তাঁর শ্বশুর মরহুম রফিকুল ইসলাম মিরন সিকদার প্রায় তিন দশক উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি ও তাঁর অনুসারীরা নিয়মিত অংশগ্রহণ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়ে আসছেন বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ইউ










