সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বুধবার (১৫ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহভাজন হামে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য।
বিগত চার মাসের (১৫ মার্চ থেকে ১৫ জুলাই) পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। যার মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের শরীরে।
গত চার মাসে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩ হাজার ২৬০ জন।
সন্দেহভাজন হামে মৃত্যু: গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত মোট ৬৭৬ জন শিশু সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছে।
নিশ্চিত হামে মৃত্যু: এই চার মাসে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ইউ