কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে শবদুল মিয়া (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ জুলাই)ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মধুপুর আকন্দপাড়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে শবদুল মিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এছাড়া স্ত্রীর সঙ্গেও পারিবারিক বিরোধ থাকায় ঘটনার আগের দিন তিনি বাবার বাড়িতে চলে যান। পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে সোমবার ভোররাতে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শবদুল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউ