লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা খাতুন, থানা প্রতিনিধি এসআই তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ উমর শিচতী, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন, মহিষখোচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, পলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলাউল ফাতেমী পাবেল, সারপুকুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান মিয়া, জামায়াতে ইসলামীর প্রতিনিধি ও সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শিক্ষানবিশ অ্যাডভোকেট বাদশাহ আলমগীর, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুলের প্রতিনিধি এনামুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসি বেগম, ভাদাই সরকারি জি.এস. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, আদিতমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইউ