বাংলাদেশি সাংবাদিকদের প্রতি ভালোবাসা প্রকাশ আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের

ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জাতীয় দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের ভক্ত-সমর্থকদের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।”
যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলার সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মার্টিনেজ বলেন, তিনি একবার বাংলাদেশ সফরের সময় দেশটির মানুষের আবেগ ও সমর্থন কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ফুটবল দলকে যেভাবে সমর্থন করে, তা তাকে মুগ্ধ করে। ভক্তদের আবেগপূর্ণ সমর্থন তিনি সবসময় উপভোগ করেন বলেও জানান এই গোলকিপার।
মার্টিনেজের এমন মন্তব্যে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আবারও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এজেএ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.






