ছাত্রশিবির থেকে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ৯ নেতার বিদায়

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নয়জন সম্পাদক আনুষ্ঠানিকভাবে সংগঠন থেকে বিদায় নিয়েছেন। এই নয়জনের তালিকায় রয়েছেন ডাকসুর ভিপি এবং সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সহকারী প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী।
সংগঠনটির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, ছাত্রশিবিরে সাধারণত এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে বিশেষ প্রয়োজনে ষাণ্মাসিক (৬ মাস) সেটআপও করা হতে পারে। নাজমুল হক মাহাদী জানান, সংগঠনের নিয়মানুসারে কোনো দায়িত্বশীল নেতা যদি উপযুক্ত কারণ দর্শিয়ে ছুটি বা বিদায়ের আবেদন করেন, তবে কেন্দ্রীয় সভাপতি তা যাচাই-বাছাই করে মঞ্জুর করেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নয়জন নেতাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে।
সংগঠন থেকে বিদায় নেওয়া নয়জন সম্পাদক হলেন:
১. সাদিক কায়েম (কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক)
২. মু’তাসিম বিল্লাহ শাহেদী (কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক)
৩. শরীফ মাহমুদ (কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক)
৪. মুহিবুর রহমান মুহিব (কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক)
৫. রিয়াজুল ইসলাম (কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক)
৬. নুরুল হুদা (কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক)
৭. আরাফাত হোসেন মিলন (কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক)
৮. হাবিবুর রহমান আরমান (কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক)
৯. শাহীন আহমেদ (কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক)
সংগঠনের পক্ষ থেকে তাদের বিদায়ের বিষয়টি নিশ্চিত করা হলেও, তাৎক্ষণিকভাবে তাদের পরবর্তী রাজনৈতিক বা সাংগঠনিক কর্মপন্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











