প্রধানমন্ত্রীর আহ্বান: নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়

ঢাকার সেবানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানালেন ।’
রোববার (৫ জুলাই) ঢাকার সেবানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তিনি জনগণের কাছাকাছি থাকতে চান। তাই নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন বা দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে নজর দিতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি ও জনসভায় অংশ নেওয়ার সময় ব্যাপক জনসমাগমে নিরাপত্তা নিশ্চিত করা বেশ জটিল। এ কারণে একদিকে সরকারপ্রধানের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং অন্যদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখার মধ্যে ভারসাম্য রেখে নিরাপত্তা কৌশল প্রণয়নের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর পিতা এবং স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর স্মৃতি স্মরণ করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কর্তব্যরত যে পিজিআর সদস্যরা শহীদ হয়েছিলেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
পিজিআরের গৌরবময় ইতিহাস তুলে ধরে তিনি জানান, ১৯৭৫ সালের ৫ জুলাই ‘রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ হিসেবে এটি যাত্রা শুরু করে এবং পরে ১৯ সেপ্টেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান এর নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’ রাখেন। পরিশেষে, এ বছর পিজিআর 'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তিনি বাহিনীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






