দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে—

বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন

চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ ২৪ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ ২৩ জন

ময়মনসিংহ বিভাগে ৫ জন

রাজশাহী বিভাগে ৫ জন

খুলনা বিভাগে ৩১ জন

চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ জনে। তাদের মধ্যে ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

এজেএ