দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় তাপপ্রবাহও অব্যাহত

ছবি: সংগৃহীত
দেশের একাধিক অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী বিভাগ, ঢাকা, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ-এর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের ছয়টি জেলায়—ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়—মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।
এইচএমজে

online desk
© 2026 Daily Destiny. All rights reserved.






