ঢাকার কাঁটাবনের এলিফ্যান্ট রোডের ‘আল-বারাকা টাওয়ার’ নামে একটি ১৪তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় জনি মিয়া (২৫) ও আব্দুল সালাম (১৯) নামে দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার(২৭জুন) রাত ১টা ৫ মিনিটে ভবনটির ১২তলার দুটি ফ্ল্যাটে এই আগুন লাগে। সংবাদ পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পাওয়ার ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পলাশী ব্যারাক স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ওই দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও শেষ পর্যন্ত দুটি প্রাণহানি ঠেকানো যায়নি।

ইউ