দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ড, নিহত ৬ বাংলাদেশি

ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে আরও একজন আহত হয়েছেন।
নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। জানা গেছে, আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










