দিল্লির আন্দোলনমিম ও রিলসই তরুণ প্রজন্মের প্রতিবাদের প্রধান হাতিয়ার

ছবি: সংগৃহীত
ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শিক্ষাব্যবস্থা সংস্কারের এই লড়াইয়ে রাজপথের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ব্যঙ্গাত্মক পোস্টার, মিম এবং অনলাইন রিলস।
ব্যঙ্গাত্মক পোস্টার ও স্লোগান: আন্দোলনকারীরা বিভিন্ন চটুল ও ব্যঙ্গাত্মক পোস্টার প্রদর্শন করছেন। কোনোটিতে লেখা রয়েছে, ‘আমার এক্স (সাবেক প্রেমিকা) এবং এই সরকার—উভয়ই হৃদয়হীন’; আবার কোনোটিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে স্যানিটারি প্যাডের তুলনা করে লেখা হয়েছে, ‘আমার প্যাড এনটিএ-র চেয়েও বেশি লিকপ্রুফ।’
চলচ্চিত্র ও পৌরাণিক রূপক: প্রচারণায় জনপ্রিয় সিনেমা ও সংস্কৃতির নানা রেফারেন্স ব্যবহার করা হচ্ছে। ‘তু ঝুঠি মে মক্কার’ সিনেমার পোস্টারে নরেন্দ্র মোদি ও ধর্মেন্দ্র প্রধানের মুখ বসানো কিংবা মহাভারতের রূপক ব্যবহার করে কৃষ্ণের মুখ দিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেওয়ার মতো পোস্টারও তৈরি করা হয়েছে।
অনলাইন রিলস ও গেমের তুলনা: পুলিশের লাঠিচার্জ থেকে শিক্ষার্থীদের দৌড়ানোর ভিডিওকে বিখ্যাত ‘সাবওয়ে সারফার্স’ গেমের সঙ্গে তুলনা করে রিল তৈরি করা হচ্ছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ঐতিহ্যের ডিজিটাল রূপান্তর: আকবরের রাজসভার বীরবল, হাবিব তানভীরের নাটক কিংবা কার্টুনের মতো ঐতিহ্যকে জেন-জি তরুণরা ডিজিটাল মাধ্যমে ফুটিয়ে তুলছেন। রুশ দার্শনিক মিখাইল বখতিন এই ধারাকে ‘কার্নিভালেস্ক’ বলে অভিহিত করেছেন।
আন্দোলনকারীদের মতে, সরকার দাবি না মানলেও ডিজিটাল মাধ্যমে তাদের এই অভিনব প্রতিবাদ চিরকাল টিকে থাকবে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.











